২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে জামায়াত-শিবিরের ৩ জন গ্রেপ্তার

জামালপুর সদরের মাদারগঞ্জ থেকে তিন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

জামালপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদরের মাদারগঞ্জ থেকে তিন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার জেলা শহর ও মাদারগঞ্জে এ অভিযান চালানো হয়। জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, সকালে শহরের বাজার এলাকা থেকে জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খলিলুর রহমানকে (৩৮) ও পলাশগড় এলাকা থেকে ফেরদৌসকে (৪০) গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজার থেকে আব্দুর রহিম (১৯) নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফা ডটকম/প্রতিনিধি/সিএস/২১২১ ঘ.