নওগাঁ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলার এক যুবকের খোঁজে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।
শনিবার পোরশার নিতপুর বিষ্ণপুর গ্রামের প্রয়াত মোহাম্মদ ইব্রাহিমের ছেলে আব্দুল বারিককে (২৮) হাঁপানিয়া সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে বিজিবিকে জানায় তার পরিবার।
এর পরিপ্রেক্ষিতে রোববার এ চিঠি দেয়া হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে।
বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে সীমান্তের ২৩৩ নম্বর পিলারের কাছ থেকে বারিককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায় বলে তার পরিবার জানায়।
“বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভারতের টিক্কাপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৭ ঘ.
bdnews24