২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

একদিন বন্ধ থাকার পর রোববার সোনামসজিদ স্থলবন্দরে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন বন্ধ থাকার পর রোববার সোনামসজিদ স্থলবন্দরে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে সোনামসজিদ স্থলবন্দর আসার পথে ট্রাক চালকদের মারধর ও ছিনতাইয়ের প্রতিবাদে শনিবার সকালে ভারতীয় ট্রাকচালকরা ধর্মঘট শুরু করলে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। সোনাসমজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, ভারতের মোহদীপুর স্থলবন্দরে সমস্যার কারণে শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার সকাল থেকে কার্যক্রম স্বভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯১২ ঘ.