চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সদরের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে বোলতলায় এ দুর্ঘটনায় নিহত হন মুখলেসুর রহমান (৪৪)।
মুখলেসুর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
সদর থানার এসআই রওশন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর আড়াইটার দিকে মুখলেসুর বাইসাইকেলযোগে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯০০ ঘ.
bdnews24