ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার এলাকার একটি বাড়ি থেকে ৩৫ মন মুক্তার গয়না উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ও শুল্ক গোয়েন্দারা।
ঢাকার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-কমিশনার মো. তাসনিমুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে বকসিবাজরের ওই বাড়ির ছাদে একটি ‘স্টোররুম’ থেকে এসব গয়না উদ্ধার করা হয়।
তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে মুক্তাগুলো আমদানি করা হয়েছে। এগুলো আসল কি না- তা পরীক্ষা করে দেখা হবে। আসল হয়ে থাকলে এসব গয়নার দাম ১০ কোটি টাকার বেশি হবে।
র্যাব-১০ এর একটি দলও এই অভিযানে অংশ নেয় বলে তাসনিম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24