ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজার এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১১টার দিকে ‘রাষ্ট্রবিরোধী লিফলেট’ বিরতণ করার সময় মগবাজার মোড় থেকে মাহবুবুল আলম (২৫) নামের ওই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার সঙ্গে আরো চারজন থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায় বলে মশিউর রহমান জানান।
তিনি বলেন, আটক মাহবুবুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। শনিবারও রাজধানীর মিরপুরে শিবির কর্মীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়।
প্রায় একই সময় মহাখালী এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৩৫ ঘ.
bdnews24