২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় লেক থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় একটি লেক থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম রিয়াদ আল তারিক (৩৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় একটি লেক থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিয়াদ আল তারিক (৩৪)। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম জানান, শনিবার সকাল ৯টায় পাঁচ নম্বর সেক্টরের দুই নম্বর রোডের তিন নম্বর বাসার সামনের লেক থেকে তারিকের লাশ উদ্ধার করা হয়। তার বাবা আফজাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ মর্গে সাংবাদিকদের জানান, তারিক যুক্তরাজ্যে পড়াশুনা শেষে আট মাস আগে দেশে ফেরে। এরপর থেকে তারিক গ্রামের বাড়ি সাতক্ষীরা ও ধানম-িতে তার ফুফু সাহারা বানুর বাসায় থাকতো। তিনি আরো বলেন, “বৃহস্পতিবার তারিক খিলগাঁওয়ে খালাতো বোন তানিয়া আক্তারের বাসা থেকে ভিসা আনতে উত্তরা যাওয়ার জন্য বের হয়। বাসায় ফিরে না আসায় শুক্রবার খিলগাঁও থানায় একটি জিডি করা হয়।” শনিবার বিকেলে তারিকের ডেনমার্ক যাওয়ার কথা ছিল বলে জানান তার বাবা। তার ধারণা, তারিককে কেউ হত্যা পর লেকে লাশ ফেলে দিয়েছে। তবে পুলিশ বলছে, লাশে পচন ধরেছে তাই ময়নাতদন্ত ছাড়া এখন কিছু বলা যাচ্ছেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০১৬ ঘ.