চাঁদপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরে শনিবার জামায়াত ও শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।
এ ঘটনায় জামায়াত ও শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন রনি গাজী, আল মামুন, মিজানুর রহমান, আবু সায়েম, জসিম উদ্দিন, রিয়াদ হোসেন, নুরে আলম, আব্দুস শুক্কুর, মেহেদী হাসান, মোজাম্মেল হোসেন।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় জামায়াত-শিবিরের শতাধিক কর্মী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করে। এ সময় বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়।
দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচেছ। আটকদের বিরুদ্ধে আইনানুনগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24