ময়মনসিংহ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে মহিলা কলেজের কাছে এ দুর্ঘটনায় নিহতরা হলেন আব্দুল আহাদ (২৫) ও আব্দুর রাজ্জাক (২৩)।
হালুয়াঘাট থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, মহিলা কলেজের কাছে মাসুদ মাস্টার নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এ দু’জন উঠে না এলে আরেকজন শ্রমিক নামেন। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি উপরে উঠে বলেন সেখানে দম বন্ধ হয়ে আসছিল তার।
ধারণা করা হচ্ছে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮২৫ ঘ.
bdnews24