২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরমুখী পণ্যবাহী লরিতে ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে লরি চালকরা শনিবার পণ্য আনা-নেয়া করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরমুখী পণ্যবাহী লরিতে ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে লরি চালকরা শনিবার পণ্য আনা-নেয়া করেনি। এ কারণে এ বন্দর দিয়ে সকাল থেকেই আমদানি-রপ্তানি বন্ধ থাকে। ভারতের মোহদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সরকার বলেন, শুক্রবার রাতে ভারতের মালদহ-মোহদীপুর সড়ক অবরোধ করে ছিনতাইকারীরা লরি চালকদের মারধর করে টাকাপয়সাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর প্রতিবাদে লরিচালকরা শনিবার সকাল থেকে ধর্মঘট শুরু করে। তিনি বলেন, এ বিষয়ে বিএসএফকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সোনাসমজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, মোহদীপুর স্থলবন্দরে ভারতীয় অভ্যন্তরীণ সমস্যার কারণে সকাল থেকে সোনাসমজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৪ ঘ.