২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন এয়ার পিস্তলসহ দুই ভাই গ্রেপ্তার

রূপসা উপজেলার নন্দনপুর এলাকা থেকে অনুমোদনহীন তিনটি বিদেশি এয়ার পিস্তলসহ দুই ভাইকে গ্রেপ্ততার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

খুলনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপসা উপজেলার নন্দনপুর এলাকা থেকে অনুমোদনহীন তিনটি বিদেশি এয়ার পিস্তলসহ দুই ভাইকে গ্রেপ্ততার করেছে র‌্যাব। গ্রেপ্তার মুরাদ হাসান (২৯) ও তার ছোট ভাই মেহবুব হাসানের (২২) মধ্যে দ্বিতীয় জন নগরীর সরকারি আযম খান কমার্স কলেজের বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র। র‌্যাব-৬ খুলনার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে নন্দনপুরের শাহাজাহান মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাবের একটি বিশেষ দল দুই ভাইকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি বিদেশি এয়ার পিস্তল উদ্ধার করা হয়। “এ সব অস্ত্রের কোনো লাইসেন্স বা থানায় এ সংক্রান্ত কোনো রেকর্ড নেই”, বলেন মোদাচ্ছের। তিনি জানান, মুরাদ ও মেহবুব অস্ত্র কেনা বেচা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫০ ঘ.