২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ‘নিখোঁজ’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্র্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 06:57 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্র্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। নিখোঁজ রুহুল আমীন অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রুহুল পরীক্ষা দেয়ার জন্য গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী পূর্ব ধরমপুরের আমির হামযা ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর ছাত্রাবাসে ফেরেননি তিনি। বৃহস্পতিবার বিভাগের পরীক্ষায় অংশ না নেয়ায় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পান রুহুলের সহপাঠীরা। তারা পরিবারকে খবর দিলে তারা শেষ পর্যন্ত থানায় আসেন। ওসি বলেন, “রুহুল আমীনকে উদ্ধারের জন্য রাজশাহীর সব থানায় খবর দেয়া হয়েছে।” উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৪০ ঘ.