২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের দংশনে এক সাপুড়ের মৃত্যু হয়েছে, যিনি জীবিত সাপ চিবিয়ে খেয়ে ফেলতে পারতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

গাইবান্ধা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে সাপের দংশনে এক সাপুড়ের মৃত্যু হয়েছে, যিনি জীবিত সাপ চিবিয়ে খেয়ে ফেলতে পারতেন। নিহত সাপুড়ে মাসুম ম-লের বাড়ি উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামে। ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম ম-ল নীরব জানান, মাসুম সাধারণ গৃহস্থ পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই সাপ ধরা ও তা নিয়ে খেলা করা ছিল তার শখ। জীবিত সাপও চিবিয়ে খেয়ে ফেলতে কেউ কেউ তাকে দেখেছেন। বৃহস্পতিবার বিকালে বাড়ির পশে মহেশপুর গ্রামের সারেরদীঘি এলাকায় তিনি একটি বিষাক্ত সাপ ধরেন। এক পর্যায়ে সাপটি সাপের দংর্শনে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসী চার ফুট লম্বা বিষদর সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান ইউপি সদস্য হযরত আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭০৩ ঘ.