২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে চুরি: আটক আরো ২

ঝালকাঠীতে ইসলামী ব্যাংকে ৭৭ লাখ টাকা চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতে আরো দু’জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঝালকাঠী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে ইসলামী ব্যাংকে ৭৭ লাখ টাকা চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতে আরো দু’জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে নগদ ৮৯ হাজার পাঁচশ’ টাকা এবং ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। মোদাছেন হোসেনকে (৫৫) বাগেরহাটের মংলা এবং মঞ্জু মোল্লাকে (৫০) বরিশাল শহর থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ঝালকাঠী থানার পরিদর্শক (ওসি) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক মোদাছেন হোসেন হামিদুর রহমান পরিচয়ে ব্যাংকের ভবনটির চতুর্থ তলায় একটি কক্ষ ভাড়া নেন। ঘটনার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। পরদির সকালে ব্যাংকের নৈশ প্রহরী শামসুল হককে ব্যাংক ভবনটির চার তলায় মোদাছেনের ভাড়া বাসার গোসলখানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। গত ১৬ অক্টোবর রাতে শহরের আড়তদারপট্টির ইসলামী ব্যাংক ঝালকাঠী শাখার ব্যাংকের ভল্ট থেকে দৃবৃর্ত্তরা ৭৭ লাখ টাকা চুরি করে। এ ঘটনায় ইসলামী ব্যাংক ঝালকাঠী শাখা ব্যবস্থাপক সরোয়ার হোসাইন বাদী হয়ে পরদিন একটি চুরির মামলা করেন। এ ঘটনায় এর আগে ব্যাংকটির দুই নৈশ প্রহরীসহ পাঁচজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। মোদাছেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চাঁদপাই গ্রামের প্রয়াত আমের আলীর ছেলে এবং মঞ্জু মোল্লা ঝালকাঠীর নলছিটি উপজেলার তৌকাঠি গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৯ ঘ.