সুনামগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ শহরের একটি মন্দিরে সাতটি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
শহরের মল্লিকপুরে শ্মশান কালীমাথা মন্দিরে শুক্রবার ভোররাতে এই প্রতিমাগুলে ভাংচুর হয় বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
হিন্দুদের ধর্মীয় উৎসব কালীপূজার চার দিন আগে মন্দিরে প্রতিমা ভাংচুরের এই ঘটনা ঘটল। ১৩ নভেম্বর কালীপূজা হবে।
সদর থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, সকালে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভাংচুরকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আহমেদ নূর সাংবাদিকদের বলেন, শ্মশান কালীমাথা মন্দিরে কোনো দরজা না থাকার সুযোগে দুর্বৃত্তরা সহজেই ঢুকতে পেরেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৪ ঘ.
bdnews24