২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পাসপোর্র্ট তৈরির দায়ে ৬ জনের জেল

পটুয়াখালীতে পাসপোর্র্ট তৈরির সরঞ্জামসহ আটক ছয় জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

পটুয়াখালী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে পাসপোর্র্ট তৈরির সরঞ্জামসহ আটক ছয় জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে র‌্যাব। পরে বিকালে তাদেরকে এ দ- দেয় ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- মো. ইউসুফ আলী (২৮), মো. জাফর (৩৬), মো. জাকির হোসেন (১৮), মিলন (২৫), মো. রিয়াজ আহমেদ (২০) ও ফারুক হোসেন (২৫)। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক চৌধুরী মোহাম্মদ হামিদ আল মাহবুব জানান, দীর্ঘ দিন ধরে তারা পাসপোর্ট করতে আসা লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। জাল পাসপোর্ট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৩ ঘ.