২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবিরের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মিছিলের প্রস্তুতি নেয়ার সময় চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিলের প্রস্তুতি নেয়ার সময় চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এস কে শিবলী, সীতাকু- পৌরসভা শাখার সভাপতি মেজবাউল আলম রাসেল, মসিউদ্দৌলা ও আবুল বশর। মঙ্গলবার বিকালে সীতাকু- পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সীতাকু- থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মিছিল বের করার প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/২০৫৩ ঘ.