২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরে বিদ্যুৎপৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় ওই দম্পতির এক ছেলেও আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 01:41 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুরে বিদ্যুৎপৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ সময় ওই দম্পতির এক ছেলেও আহত হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুরের শহীদবাগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কৃষ্ণ চন্দ্র চন্দ (৫০) ও তার স্ত্রী শীপ্রা চন্দ (৩৫)। আহত লিংকনের বয়স ১৪ বছর। কৃষ্ণ চন্দ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছিলেন। শাহজাহানপুর থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার রাতে চিকিৎসক দেখিয়ে বাসায় ফেরার পর কলাপসিবল গেট স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হন। লিংকন তাদের উদ্ধারে এগিয়ে এলে সেও আহত হয়। আহতদের প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়। লিংকন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। নারায়গঞ্জের আড়াইহাজারে বাবা-মার অন্তেষ্টিক্রিয়ায়ও অংশ নেয় সে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৩৫ ঘ.