চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন অন্য একটি বাসের সুপারভাইজার।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাকলিয়া থানা এলাকায় শ্যামলী বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক কামাল (৩২) শ্যামলী পরিবহনের সুপারভাইজার। তিনি কক্সবাজার জেলার রামু থানার পানিরছড়া গ্রামের সালেহ আহমেদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গুরুতর আহতাবস্থায় ফারুককে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকলিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসে যাত্রীদের মালামাল তোলার সময় পাশ দিয়ে যাওয়া অপর একটি বাসের ধাক্কায় ফারুক গুরুতর আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24