২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় জামায়াত নেতা ভিপি বাহাদুর আটক

কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় জামায়াত নেতা শহিদুল ইসলাম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

কক্সবাজার, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় জামায়াত নেতা শহিদুল ইসলাম বাহাদুর ওরফে ভিপি বাহাদুরকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। সোমবার বিকাল ৫টায় রামু বাইপাস এলাকায় চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি বাস থেকে বাহাদুরকে আটক করা হয়। পুলিশের দাবি, রামুর সহিংসতার পর থেকেই বাহাদুর আত্মগোপনে ছিলেন এবং তিনি ঘটনার পরিকল্পনাকারীদের একজন। বাহাদুর (৩৮) কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি জামায়াতের সমর্থন নিয়ে সদরে ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সদর উপজেলার হাজির পাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে বাহাদুর। রাামু থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহাদুরকে আটক করে র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে সা¤প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় ১৭টি মামলায় পুলিশ এখন পর্যন্ত মোট ২৩২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৯ জন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯১৮ ঘ.