২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সালিশে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 06:01 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সালিশ চলাকালে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার ব্রজেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে প্রতিবেশী তিন ভাই চিত্তরঞ্জন দাস, সত্যরঞ্জন দাস ও বিষ্ণুরঞ্জন দাসকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। নিহত গোপাল পোদ্দার (৫০) ওই গ্রামেরই মৃত সুরেশ পোদ্দারের ছেলে। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বাড়ির রান্নাঘর ব্যবহার নিয়ে রাত ৯টার দিকে গোপালের বাড়িতে পারিবারিক সালিশ বৈঠক চলছিল। বৈঠক চলাকালেই ওই তিন ভাই গোপালের মাথায় শক্ত জুতা দিয়ে আঘাত করেন। এতে গোপাল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫৫ ঘ.