২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর সদরের শুভরাজপুর সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

মেহেরপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মেহেরপুর সদরের শুভরাজপুর সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। ফাকের আলী (৪৫) নামের ওই ব্যক্তি শোলমারি গ্রামের ইয়ারখুলুর ছেলে। শুক্রবার বেলা ১২টার দিকে সীমান্তের ১৩২ নং মেইন পিলারের কাছ থেকে তাকে নিয়ে যায় বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে। বিজিবি’র কাথুলী কোম্পানি কমান্ডার জুলফিকার আলী বলেন, বেলা ১২ টার দিকে সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করলে বিএসএফ’র রাউতবাড়ি ক্যাম্পের টহল সদস্যারা তাকে ধরে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.