ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানী সাততলা বস্তি এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার রহিম ওরফে পেনিক রহিমের (৩০) কাছ থেকে একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রহিমের বিরুদ্ধে গুলশান ও বনানী থানায় আটটি মামলা রয়েছে।
রহিমের কাছে অনেক অস্ত্র রয়েছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৫৩ ঘ.
bdnews24