২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনের মোটেলে চুরি

কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের মোটেল প্রবালে এক পর্যটকের মালামাল চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 10:48 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কক্সবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের মোটেল প্রবালে এক পর্যটকের মালামাল চুরি হয়েছে। বুধবার বিকালে চুরির পর বৃহস্পতিবার কক্সবাজার সদর থানা ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকার রামপুরা এলাকার সামশুল ওয়াজেদ (৪৪) নামে ওই ব্যক্তি। ওয়াজেদ যুক্তরাষ্ট্রে থাকেন। ঈদে দেশে ফেরার পর গত ৩১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন তিনি, ওঠেন সৈকতের মোটেল প্রবালে। ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলের বয় পরিচয় দিয়ে একজন আমাদের ভাড়া নেয়া ১০২ নম্বর কক্ষ পরিষ্কারের নামে কয়েকবার ঢোকে। এক পর্যায়ে সবার অগোচরে মোবাইল সেট, নগদ টাকা ও ডলার, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।” এই চুরির সঙ্গে মোটেলের কেউ জড়িত বলে তার সন্দেহ। তিনজনের নামও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৪ ঘ.