চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুটি রাইফেলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে উপজেলার শান্তির হাট এলাকা থেকে মো. এরশাদ (২৩), মো. ইব্রাহিম (২৩) ও আব্দুর রহিমকে (২২) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পটিয়া উপজেলার দিকে ডাকাতি করতে যাওয়ার সময় রাত ১১টার দিকে শান্তির হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রাইফেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া অপর অটোরিকশায় থাকা ইউসুফ ও মনু মিয়া পালিয়ে যায় বলে জানান জ্যোতি খীসা।
পাঁচজনের বাড়িই পটিয়ার দৌলতপুরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১২৩৭ ঘ.
bdnews24