২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহানপুরে গ্রিল কেটে চুরি

রাজধানীর শাহজাহানপুরে এক বাসার গ্রিল কেটে প্রায় ৪৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজাহানপুরে এক বাসার গ্রিল কেটে প্রায় ৪৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে। এই চুরির ঘটনা জানিয়ে বুধবার শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে বলে থানার ওসি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ৯০৫ নম্বর শহীদবাগের তৃতীয় তলার বাসিন্দা ড. আলাউদ্দিন হাসান ঈদের পরদিন রোববার স্ত্রীকে আনতে তালা লাগিয়ে বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতে বাসায় ফিরে তালা খুলে দেখেন, বাসায় সবকিছু এলোমেলো। হাসানের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসার পেছনের গ্রিল কেটে চোর ঘরে ঢুকে প্রায় ৫৮ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ল্যাপটপ ও চারটি ক্যামেরা নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০০০৫ ঘ.