২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সিং শিক্ষার্থীদের আবাসনে ব্র্যাক ব্যাংকের অনুদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং বিভাগের স্নাতক পর্যায়ের পুরুষ শিক্ষার্থীদের এক বছরের আবাসন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক এগিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নার্সিং বিভাগের স্নাতক পর্যায়ের পুরুষ শিক্ষার্থীদের এক বছরের আবাসন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক এগিয়ে এসেছে। বুধবার বিএসএমএমইউতে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের কাছে ৩ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। নার্সিং বিভাগের পুরুষ স্নাতক শিক্ষার্থীদের এক বছরের আবাসন সুবিধা নিশ্চিতে এই অর্থ ব্যয় হবে। বাংলাদেশে পেশাদার নার্সিংয়ে উচ্চশিক্ষা প্রদানে দুই বছর আগে এ বিভাগটি চালু করা হয়। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দু’টি জেনারেটর দিয়েছিল ব্র্যাক ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “একটি সামাজিক দায়বদ্ধ ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক মানুষ, পৃথিবী ও মুনাফা নিয়ে কাজ করে। এই দর্শনের আলোকে আমরা স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগে সহায়তা দিয়ে থাকি। আমাদের এই ক্ষুদ্র সহায়তা দেশে নার্সিং পেশার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।” অনুষ্ঠানে নার্সিং অনুষদের ডীন অধ্যাপক সাহানা আখতার রহমান, ব্র্যাক ব্যাংক-এর হেড অফ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হক প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/২২৪৮ ঘ.