২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারের সময় ইলিশ আটক

ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিজিবি ২১০ কেজি ইলিশ মাছ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বেনাপোল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিজিবি ২১০ কেজি ইলিশ মাছ আটক করেছে। মঙ্গলবার রাতে স্থলবন্দরের রেল ক্রসিং এলাকা দিয়ে পাচারের সময় ওই ইলিশ আটক করা হয় বলে বিজিবির ২৬ ব্যাটালিয়নের কর্মকর্তা বাদশা মিয়া জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ২১০ কেজি ইলিশ মাছ আটক করা হয়। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। আটক ইলিশ বেনাপোল কাস্টমসে নিলামের জন্য জমা দেয়া হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৪৪ ঘ.