২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসিড মামলায় এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড

এক নারী ও তার দুই সন্তানকে অ্যাসিডে ঝলসে দেয়ার অপরাধে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ফরিদপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারী ও তার দুই সন্তানকে অ্যাসিডে ঝলসে দেয়ার অপরাধে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত জাফর মোল্লা (৪৫) রাজবাড়ী জেলার কালিবাড়ি গ্রামের বাসিন্দা। কারাদণ্ডের পাশাপাশি আসামির ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ওই টাকা ভুক্তভোগী পরিবারকে দিতে বলেছে আদালত। ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খসরুজ্জামান দুলু জানান, জাফর মোল্লা তার ছোট শ্যালিকা জাহেদাকে বিয়ে করতে চাইলে আরেক শ্যালিকা লিপি বেগম বাধা দেয় এবং জাহেদাকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ২০১১ সালের ২৪ অক্টোবর লিপি ও তার দুই ছেলে হাবিব ও সাব্বিরকে অ্যাসিড ছোড়ে জাফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৮২৬ ঘ.