২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় আকবর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় আকবর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের বাসিন্দা আকবর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বুধবার সকালে দুর্ঘটনায় পড়েন বলে সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি লাইসুর রহমান জানিয়েছেন। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আকবর আলী বেতকান্দি গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে সলপ স্টেশনের কাছে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।” পুলিশ যাওয়ার আগেই পরিবারের সদস্য লাশটি নিয়ে যায় বলে ওসি জানান। তিনি বলেন, “ওই বৃদ্ধ কানে শুনতেন না বলে এই দুর্ঘটনায় পড়েন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০১ ঘ.