ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ ও কনস্টবল মো. সায়েম। দুজনই রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত।
তাদের কাছে একটি পিস্তল ও কয়েকশ’ গুলি পাওয়া যায় বলে পুলিশ জানায়।
পল্টন থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় পল্টন থানার গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক বাদি হয়ে মামলা করেছেন।
গত বৃহস্পতিবার কাফরুলের এক বাসা থেকে কাফরুল থানা পুলিশ জেনাল চাকমা ও প্রেম চাকমা নামে দুই পুলিশ কনস্টবলকে পাঁচশ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছিল।
জেনাল ও প্রেম মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবরিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এসইউ/১৩০৭ ঘ.
bdnews24