যশোর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপশহরের এফ ব্লক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আলভি (১৮) ওই এলাকার জুলফিকার আহমেদের ছেলে।
উপশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, রাত ১০টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা আলভিকে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে এলাকার লোকজন আলভিকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২০ ঘ.
bdnews24