২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসপির হাতে কনস্টেবল ‘লাঞ্ছিত’

গাজীপুরে এক সহকারী পুলিশ সুপার (এএসপি) পুলিশের দুই কনস্টেবলকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক সহকারী পুলিশ সুপার (এএসপি) পুলিশের দুই কনস্টেবলকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এএসপি কানিজ ফাতেমা গাজীপুর সার্কিট হাউজ চত্বরে পুলিশ কনস্টেবলদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। কানিজ ফাতেমা ময়মনসিংহ থেকে বদলি হয়ে গত বৃহস্পতিবার গাজীপুরে যোগ দেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কনস্টেবল জহিরুল ইসলাম ও চালক মো. হাসান এএসপির অনুমতি ছাড়াই গাড়িতে জ্বালানি নিয়ে আসে। “জ্বালানি নিয়ে অফিসে আসতে দেরি হওয়ায় কানিজ ফাতেমা চালক হাসানকে লাঞ্ছিত এবং জহিরুলকে গালাগালি করেন বলে তারা অভিযোগ করেছে।” তবে এই অভিযোগ অস্বীকার করে এএসপি কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কনস্টেবলকে লাঞ্ছিত করার বিষয়টি আমার আইডিয়ায় নেই। এ অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।” গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্ত হচ্ছে। অভিযোগ সত্য হলে এএসপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০১৭ ঘ.