২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্যকে পিটুনি

রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে পিটুনি দিয়েছেন জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে পিটুনি দিয়েছেন জনতা। মঙ্গলবার বিকাল ৪টার দিকে মিরপুর হার্ট ফাউন্ডেশনের সমানে রাস্তায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. মোস্তাফিজুর রহমান (৩২)। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে নাসির নামে এক পরিবহন শ্রমিক রিকশাযোগে তার বান্ধবী নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই সময় রিকশায় নাসির ও তার বান্ধবীর মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনা দেখতে পেরে মোস্তাফিজুর রহমান রিকশাকে থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল সেট নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তারা হৈচৈ শুরু করলে আশে পাশের লোকজন এসে মোস্তাফিজুরকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে মিরপুর থানায় মোস্তাফিজুরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০০৬ ঘ.