২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ধানক্ষেতে লাশ

সাতক্ষীরার শ্যামনগরে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

সাতক্ষীরা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগরে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কচুখালী বিল সংলগ্ন ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্যামনগর থানার পরিদর্শক আমির তৈমুর জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “শাড়ি ও বোরকা পরা ওই মহিলার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।” পুলিশ কর্মকর্তা তৈমুর বলেন, ধান কাটার সময় কৃষকরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯৫৪ ঘ.