২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজের কাগজ কারখানার ২১ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী দূষণের দায়ে আকিজ গ্রুপের আফিল পেপার মিলসকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী দূষণের দায়ে আকিজ গ্রুপের আফিল পেপার মিলসকে ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী পরিবেশ আইন অমান্য ও মেঘনা নদী দূষণের দায়ে এ জরিমানা করেন। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানাটি বেআইনিভাবে এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং বর্জ্য ব্যবস্থাপনায় মারাত্মক ত্রুটি রেখে উৎপাদন অব্যাহত রেখেছিল। এ ঘটনা উদঘাটনের পর ২০ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে কারখানার সবরকম ত্রুটি দূর করে পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলারও নির্দেশ দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ২০১০ থেকে কয়েক দফা এ কারখানার বর্জ্য পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে, যাতে দূষণের প্রমাণ পাওয়া গেছে। দূষিত পানি গজারিয়ার বড় বালুয়াকান্দির অদূরে প্রবাহিত মেঘনা নদীতে পতিত হচ্ছে, যা নদীর পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। কারখানার পক্ষে এজিএম আকমল হায়দার ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, “অব্যাহতভাবে নদী এবং পরিবেশের ক্ষতিসাধনকারীদের ক্ষমা করার সময় বহু আগেই উত্তীর্ণ হয়ে গেছে। বার বার সতর্কীকরণের পরেও পরিবেশ আইন অমান্য করা গুরুতর অপরাধ। কারখানাগুলিকে বর্জ্য পরিশোধনে আধুনিক প্রযুক্তি আনতে হবে এবং ইটিপি সার্বক্ষণিক চালু রাখতে হবে। পরিবেশ রক্ষা ব্যবসায়িক নৈতিকতার অংশ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৭১৭ ঘ.