চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক মাদকাসক্ত হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জয় কুমার সাহা (৪২) নামে ওই হাজতি মারা যায়।
জয় সীতাকু- উপজেলার পশ্চিম লালনগর গ্রামের মৃত রাজেন্দ্র কুমার সাহার পুত্র।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর থেকেই মাদকাসক্ত জয় কুমার কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
মঙ্গলবার সকালে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ১৩ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার মাহবুব জানান, জয় কুমার সাহাকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করে কারাগারে আনা হয়। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪৫০ ঘ.
bdnews24