২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণা পূর্ণিমায় প্রদ্বীপ জ্বেলে রামুর ঘটনার প্রতিবাদ

প্রবারণা পূর্ণিমার রাতে প্রদ্বীপ জ্বালিয়ে রামুসহ দেশের বিভিন্ন স্থানে সা¤প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষার ডাক দিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবারণা পূর্ণিমার রাতে প্রদ্বীপ জ্বালিয়ে রামুসহ দেশের বিভিন্ন স্থানে সা¤প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক স¤প্রীতি রক্ষার ডাক দিয়েছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ। সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় মোমবাতি জ্বালিয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এদিকে এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ সুশীল সমাজের সদস্যরা মোমবাতি হাতে মিছিল করেন। কর্মসূচি চলাকালে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে বেগম মুশতারী শফী বলেন, “আমরা বৌদ্ধ স¤প্রদায়ের ওপর সা¤প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানাই। এ দেশের কোনো স¤প্রদায়ের ওপর যাতে আর কখনো কোনো নির্যাতন-হামলা না হয়, সেজন্য আমরা স¤প্রীতির প্রতীক হিসেবে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছি।” রামুর সা¤প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, নারী নেত্রী নূরজাহান খান, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক রণজিৎ কুমার দে, চবি চারুকলা বিভাগের অধ্যাপক দিলারা বেগম জলি, মানস নন্দী, সংস্কৃতি কর্মী রাশেদ হাসান প্রমুখ। পরে ‘আনন্দলোকে মঙ্গলালোকে, সত্য সুন্দর’ গানটি গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৩ ঘ.