২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জের সদর উপজেলায় রপ্তানীমুখী পোশাক কারখানাটির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 04:43 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নারায়ণগঞ্জ, ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সদর উপজেলায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় আগুনে ভবনের দু’টি তলা পুড়ে গেছে। সদর উপজেলার কুতুবপুর নয়ামাটি এলাকায় ইউরো টেক্স কারখানায় রোববার রাত দুইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার ৫ তলা ভবনের দোতলায় আগুনের সূচনা হয়। পরে তা নিচতলায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার নিচতলার ডায়িং বিভাগ ও দোতালার অফিস ও ফিনিশিং বিভাগে বিপুল পরিমাণ তৈরী পোশাক, কাপড়, সুতাসহ আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, ডেমরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঢাকা সদরদপ্তর ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট তাদের সঙ্গে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম আরো জানান, সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সকাল ১০টায় তা পুরোপুরি নেভানো হয়। ঈদের ছুটির কারণে কারখানাটি বন্ধ ছিল। নিরাপত্তা প্রহরী ছাড়া কেউ ছিল না। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০২৭ ঘ.