ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘটনায় দৈনিক বণিকবার্তার এক আলোকচিত্র সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক কাজি বিপ্লবকে (৩০) মহাখালী মেট্রোপলিটান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রোববার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বিপ্লবের সহকর্মীরা জানিয়েছেন।
বণিকবার্তার সাংবাদিক আয়নাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপ্লব মোটর সাইকেলে করে টঙ্গি যাচ্ছিলেন। ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩১৬ ঘ.
bdnews24