২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় খুন

ঈদের দিন শনিবার সাতক্ষীরার একটি বাগানবাড়ি থেকে এর তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন শনিবার সাতক্ষীরার একটি বাগানবাড়ি থেকে এর তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন (৫০) সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের একটি বাগানবাড়ি দেখাশোনা করতেন। তার বাড়ি দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামে। এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাগানবাড়ির মালিক শেখ শফিকুজ্জামান পারভেজকে আটক করা হয়েছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, দুপুরে স্থানীয়রা বাগানবাড়ির ভেতরে হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আবুল হোসেন দীর্ঘদিন ধরে পারভেজের ওই বাড়ি দেখাশোনা করে আসছিল। সম্প্রতি বেতন নিয়ে তার সঙ্গে মালিকের বচসা হয়েছিল বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। পুলিশ কর্মকর্তা আমিনুল বলেন, শুক্রবার রাতে অথবা শনিবার দিনের কোনো এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে তার ধারণা। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০২ ঘ.