২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

টাঙ্গাইল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার নল্লা এলাকায় এ দুর্ঘটনায় আহত আরো অন্তত ৩৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের পরিচয় জানা যায়নি। ধনবাড়ি থানার ওসি মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে জামালপুরগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধুপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯১৩ ঘ.