২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগে যশোরে সহকারী কমিশনার স্ট্যান্ডরিলিজ

দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবীবকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ডরিলিজ) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

যশোর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবীবকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ডরিলিজ) করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনার (ভূমি) আব্দুল জলিল এক আদেশে হাবীবের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন। যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরেই হাবীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর জহুরল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহুরুল হক ভূমি অফিস পরিদর্শন করে নথিপত্র দেখেন। জেলা প্রশাসক বলেন, “এতে দুর্নীতি ও অদক্ষতার প্রমাণ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি খুলনা বিভাগীয় কমিশনারকে জানানো হলে তিনি ভূমি কর্মকর্তাকে তাৎক্ষণিক খুলনার কয়রা উপজেলায় বদলি করেন।” হাবীব চলতি বছরের জানুয়ারি মাসে যশোর সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১১৪ ঘ.