২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সাংবাদিকের বাড়িতে দিন-দুপুরে ‘ডাকাতি’

নড়াইলে দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আরিফুজ্জামান তুহিনের লোহাগড়ার বাড়িতে একদল সশস্ত্র যুবক তার পরিবারের সদস্যদের মারধর করে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

নড়াইল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আরিফুজ্জামান তুহিনের লোহাগড়ার বাড়িতে একদল সশস্ত্র যুবক তার পরিবারের সদস্যদের মারধর করে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লোহাগড়া বাজারের পোদ্দারপাড়ার পোদ্দার বাড়িতে এ ঘটনার সময় দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্রও ভাংচুর করে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় সাংবাদিক তুৃহিনের মা ফিরোজা বেগম (৭০), ভাই আশিকুজ্জামান লিটন (২৫) ও নজরুল ইসলাম (৪২) আহত হন। আহত নজরুল ইসলাম বলেন, “কোরবানীর গরু কেনার জন্য মা ঘরে বসে টাকা গুণে দিচ্ছিলেন। এ সময় এলাকার ছোটুর নেতৃত্বে এমদাদ, পাপ্পুসহ ১০/১২ জন সন্ত্রাসী বাড়ির মধ্যে ঢুকে আমাদের মারপিট করে নগদ ৬৩ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে চলে যায়।” আহত ফিরোজা বেগম বলেন, “এটি একটি স্রেফ দিন-দুপুরে ডাকাতি।” লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৪২ ঘ.