২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নে ঋণচুক্তি

কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে দুইশ’ মিলিয়ন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নে চীনের সঙ্গে দুইশ’ মিলিয়ন ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার সকালে কুর্মিটোলার বেবিচক প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ও চীনের এভিক ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জিয়াং তাও নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বেবিচকের তথ্যমতে, কক্সবাজার বিমানবন্দরকে আধুনিক করে গড়ে তোলার অংশ হিসেবে প্রাথমিকভাবে দুটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে। এ দুটি প্রকল্পের জন্যই দুইশ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে চীনের এ প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, চীনের রাষ্ট্রদূত লি জুইন, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন প্রমুখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নির্মিত কক্সবাজার বিমানবন্দরে বর্তমানে প্রায় ২০৬৬ মিটার দীর্ঘ রানওয়ে, কানেকটিং টেক্সিওয়ে, এপ্রোণ, টার্মিনাল ভবন এবং অন্যান্য সুবিধা রয়েছে। অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ও কার্গো উড়োজাহাজ চলাচল করে এলেও বর্তমানে রানওয়ে সংস্কার কাজের জন্য তা বন্ধ রয়েছে। এ রুটে শেষ ফ্লাইটটি ওড়ে গত ৩০ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২০১০ ঘ.