২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় গরু বিক্রেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে এক গরু বিক্রেতা মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

বরিশাল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষে এক গরু বিক্রেতা মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় অপর এক ব্যবসায়ী আহত হয়েছে। নিহত গরু বিক্রেতা হাসেম আলীর (৪০) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গ্রামে। এই ঘটনায় আহত মুজাহারর গাজীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় বাসের ও নসিমনের এই সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাসটি কাওরাকান্দি থেকে বরিশালে এবং নছিমনটি গরু নিয়ে ভূরঘাটায় যাচ্ছিল। নিহত হাসেমের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইলিশ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় গৌরনদী থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২০ ঘ.