২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে লুট হওয়া বুদ্ধমূর্তি উদ্ধার

কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক হামলার সময় খোয়া যাওয়া একটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক হামলার সময় খোয়া যাওয়া একটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জারুলতলা সেতু থেকে র‌্যাব-৭ এর একটি দল পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কর্মকর্তা মেজর সরওয়ার উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ সেন্টিমিটার উচ্চতার এবং ৫৬৫ গ্রাম ওজনের বুদ্ধমূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।” গত ২৯ সেপ্টেম্বর রাতে কোরআন অবমাননার অভিযোগে কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরপর চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় একইভাবে হামলা হয়। রামুতে হামলার এ মূর্তিটি লুট করা হয়েছিল বলে মেজর সরওয়ার জানান। তবে সেটি কোন বৌদ্ধ বিহারের মূর্তি, তা নিশ্চিত করতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/জেকে/১৪১৫ ঘ.