২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ রাউন্ড গুলিসহ ২ পুলিশ আটক

রাজধানীর কাফরুল থেকে ৫০০ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল থেকে ৫০০ রাউন্ড রাইফেলের গুলিসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাফরুলের এক বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, জেনাল চাকম (৩৭) ও প্রেম চাকমা (৩৮)। দুই জনই ১৯৯৮ সালে পুলিশে কনস্টবল হিসেবে যোগদান করেন। গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাফরুল থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে তাদের কাছে ৫০০ রাউন্ড রাইফেলের গুলি পায়। উক্ত গুলির উৎস ও গন্তব্যস্থল সম্পর্কে জিজ্ঞাসাবাদে তারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। প্রেম চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানায় এবং জেনাল চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানায়। তারা মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩৩৪ ঘ.