২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গা পূজা দেখতে গিয়ে লাশ হল স্কুলছাত্র

আত্মীয়ের সঙ্গে সাতক্ষীরার কলারোয়ায় দুর্গা পূজা দেখতে গিয়ে লাশ হল এক স্কুলছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মীয়ের সঙ্গে সাতক্ষীরার কলারোয়ায় দুর্গা পূজা দেখতে গিয়ে লাশ হল এক স্কুলছাত্র। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সাতক্ষীরা-যশোর সড়কের যুগিবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানকে বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় ওই স্কুলছাত্র। এ সময় আহত হয় আরো তিন জন। নিহত নয়ন দাশ (১২) কলারোয়ার সনান্দকাটি গ্রামের কেষ্ট দাশের ছেলে। সে সনান্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। আহতরা হলেন- একই গ্রামের রূপা দাশী (১৯), তুলশী দাশী (৬৫) ও পাংচী দাশী (৭০)। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন তার আত্মীয়দের সঙ্গে যুগিবাড়ি এলাকার এক ম-পে পূজা দেখে ইঞ্জিন ভ্যানে চড়ে ঝাউডাঙ্গা এলাকার অন্য একটি পূজা ম-পে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ইঞ্জিনচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে নয়ন ঘটনাস্থলেই নিহত হয়। কলারোয়া থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৩৯ ঘ.