২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মীনাবাজার ও আগোরার জরিমানা

বিষাক্ত ফরমালিন দিয়ে মাছ সংরক্ষণ ও পণ্যের গায়ে খুচরা মূল্য না থাকাসহ বিভিন্ন কারণে চট্টগ্রামে চেইন শপ মীনা বাজার, আগোরা ও ওয়েলমার্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষাক্ত ফরমালিন দিয়ে মাছ সংরক্ষণ ও পণ্যের গায়ে খুচরা মূল্য না থাকাসহ বিভিন্ন কারণে চট্টগ্রামে চেইন শপ মীনা বাজার, আগোরা ও ওয়েলমার্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক জুবায়ের আহমদের নেতৃত্বে পরিচালিত আদালত এ জরিমানা করে। পরে জুবায়ের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিন্ন অপরাধে ওই তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মাছে ফরমালিন, মসলার প্যাকেটে মূল্য না থাকা ও বেশি দামে মসলা বিক্রির দায়ে নগরীর প্রবর্ত্তক এলাকায় আগোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে নগরীর জিএইস মোড় এলাকার ওয়েলমার্টকে জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা। অন্যদিকে প্যাকেটে মূল্য না লিখে বেশি দামে বিক্রির দায়ে নগরীর ষোলশহর এলাকায় মীনা বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নগর পুলিশের কর্মকর্তারা সহযোগিতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৪৪ ঘ.